আপনাকে আমাদের ব্লগে স্বাগত জানাই



আঁধার লিপি





আজ আমরা কোনো কথা বলবোনা পরস্পরের সাথে
আজ শুধু স্বপ্ন দেখবো -
জীবন কেমন আমার দিকে নারীর মত এগিয়ে আসছে।
 আমি জীবনের সাথেও কথা বলবোনা আজ ,
কিছু কিছু দিন শুধু চুপ করে থাকার ...
আমার কুড়ি বছর বয়স হতে চললো
হয়তো আর কুড়ি বছর পর আমরা প্রেমিক থাকবোনা
বাবা হবো -
জীবন তখন নারীর মতোই দূরে সরে যাবে
শুধু স্বপ্ন দেখবো -
আমার প্রথম লেখা প্রেমপত্র তুমি দূরে বসে পড়ছো ,
পাতার কোনে জমা শিশির বিন্দুর মত আমি টলমল করছি



                                                                                                                                  (চিত্র ঋণঃ Adrija Paul)