ব্যালকনি থেকে ওটুকুই ধরা যায় যতটুকু হাতের তালু
চেটোয় জমা জলে কিছু বাঁশপাতা মাছ লাফিয়ে
নেমে আসে করলায় - প্রতিধ্বনি ফেরে , পাথরে-
কাপড়ে বিকেলবেলা। তুমি বললে মাঝিমাল্লা হতে পারি,
নৌকার সন্ধানে ঘাট থেকে উঠে আসে পদধূলি সমন্বিত
কিংসাহেব। কেউ কেউ গল্প করে , আমাদের যেটুকু সময় সেটুকুই তার ...
এইসব কালো জলে ফলি মাছ উঠে আসে
বর্ষায় কালো জল ঘোলা হয়ে স্বয়ং ---
থাকতে হলে সমস্ত বস্তি মোহিনী হয়ে যায় ,
মাটির দাওয়ায় ছোটবেলার পশ্চিম ভ্রমণ।
ওদিকে রেসকোর্স আছে , দূরে আবছায়া হাইটেনশন তার ---
যতটা উপরে তাকিয়েছো ততটাই নিচে নেমে দেখো
তিস্তা আজও স্থানু হয়ে আছে।
( চিত্র ঋণঃ Subhadra Sarkar )

khuuuub bhalo hoyeche lekha ta Rongon....
ReplyDeleteThank you subhadra di
Delete