এই মুহূর্তে আমার কোনোরকম প্রেম পাচ্ছেনা।
সত্যি কথা। এই চাঁদের আলো আলোচিত হবেনা
আমার গল্পে, upon west minster ব্রীজ নয়,
এই ব্রীজের নাম জানিনা। এই নদীরও না।
শুধু এখন চাঁদের আলো আর ব্রীজ ছাড়া নদীর সাথে
আমার কোনো সম্পর্ক নেই। ছোটমামারা অনেক সময়
বন্ধুও হয়। সাইত্রিশ বছর হয়ে গেলো জীবন নামক
বাহনটির। ছোটমামা দেবী পায়নি। দেবী দূর্গাও চলে গেলেন
আজ। দশমী। ব্রীজ অনেক কথা শুনতে পায়। নদীও।
আমরা যারা প্রেম পাচ্ছে পাচ্ছে করেই জীবন কাটালাম এই ব্রীজ
তাদের দাঁড়াবার জায়গা। খেমচী নদীকে একদিন নিশ্চয়ই
ছুঁয়ে দেখবে এই ব্রীজ , নাহলেও ছুঁয়ে দেখার স্বপ্ন দেখবে , আমি জানি।
তাই বিয়ারের বোতল এক্ষুনি ছুড়ে ফেলে দেব তোমার বুকে।
চাঁদ , বোতলের সাথে সাথে পড়ে যাবে ,সবুজ ঘোড়ায় চেপে।
সত্যিই ডিয়ার , বিয়ার খেলে একদম প্রেম পায়না। শুধু পেচ্ছাপ পেয়ে যায়।
( চিত্র ঋণঃ Salvador Dali )

No comments:
Post a Comment