আপনাকে আমাদের ব্লগে স্বাগত জানাই



জুলাই মাসের কবিতা





কিরকম হাত পা গুটিয়ে বসে আছি। যেন যুদ্ধ শেষ
হয়ে গেছে। ক্লান্ত দেহ;  ছোট পাখি ছোট বাসায় ফিরে
এসেছে , জোনাকি জ্বলছে ঘরের দেওয়ালে
এই যে অন্ধকার ব্যালকনি - তোমার সন্ধ্যাবাতিতে বন্দী
হয়ে গেছি - মোবাইলে বাজছে 'জব কোই বাত বিগড় যায়ে'
এখনো কিছু কিছু মেঘ বৃষ্টি নামাবে বলে ধেয়ে আসে ,
                                                     ধেয়ে যায় সাঁঝের বাতাস ...
চুল উড়ছে - ভেঙে পড়ছে কপালে , সন্ধ্যাপ্রদীপে তুমি এতটাই দৃশ্যমান
গালের মসৃনতায় পিছলে যাচ্ছে আলো ,
যুদ্ধ শেষের পরে যেভাবে বাড়ি ফিরে আসতে হয়
যতটা শান্তি - কোমল ভালোবাসায় সেইসব বৃষ্টি নেমে আসে -
এত উচু থেকেও দেখি
                  জলের ফোটায় বুদবুদ্ জেগে উঠছে ,ফেটে যাচ্ছে -
ওপাশে ফ্ল্যাটের বাচ্চাটা ভিজবে বলে কান্না জুড়েছে -
টিউশন ফেরত ছাতা নিতে ভুলে যাওয়া মেয়েটিকে দেখি ,
                                                                           ওর্ণা মাথায় চাপা
উড়িয়ে নিয়ে যায় জুলাইমাসের প্রেম।
ল্যাম্পপোষ্টের আলো রাস্তায় চকচক করছে
এই জল কত মোহময় , তুমি জানো
যেন এক্ষুনি কাগজ নিয়ে নেমে পড়তে হবে শৈশবে  ,
                                              নৌকা অপেক্ষা রত-

ব্যালকনি থেকে তুমি এখনো ভালোবাসছো বলেই
                           জুলাইমাস স্বার্থক হয়ে উঠছে





                             ( চিত্র ঋণঃ Adrija Paul )

No comments:

Post a Comment