আপনাকে আমাদের ব্লগে স্বাগত জানাই



লেখক



Rangan Roy  : Born in March 1998, a poet and Bangla fiction writer , He is also an editor of the Bangla little magazine 'APUR kagaj' and coordinator of a social  project Two Leaves And A Bud ,a project for the  girl child  of closed tea garden.
His hobbies -  thriller film watching ,  thriller novel reading and Acting in theater.


"এখনো বাকল খুলে ফেললে তুমি অর্জুন হয়ে উঠতে জানো"

রঙ্গন রায় , জন্ম ১৫ই মার্চ ১৯৯৮ সালে জলপাইগুড়ি শহরে। তারপরই এক দুর্দান্ত ভাবে নন্টে ফন্টে হাঁদা ভোঁদার সাথে বড় হয়ে ওঠা। ছোটবেলায় ছবি আঁকার শখ ছিল। একটু বড় হলে প্রথম শখ পালিয়ে গিয়ে নতুন শখ চেপে বসে। ম্যাজিক দেখানোর শখ। আর সে চলে যেতে আসে অভিনয়ের শখ। গ্রুপ থিয়েটারের কর্মী হিসাবে এখনো কাজ করে চলেছেন।
ছোট থেকেই অভাব নিত্য থাকায় অনেক অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে। জীবনকে দেখেছেন সাদা ভাতের মত। উচ্চমাধ্যমিক পরীক্ষার পর একটি পাক্ষিক পত্রিকায় সংবাদ রচনার কাজ কিছুদিন করেছেন। সেটা চলে গেলে প্রাইভেট টিউটর।
 বিভিন্ন শখ পার হয়ে এখন খানিকটা থিতু হয়েছেন লেখালেখির জগতে। বিভিন্ন পত্র-পত্রিকায় ও ব্লগে নিয়মিত লেখেন। ২০১৫ সালে উত্তরবঙ্গ সংবাদের পাতায় প্রথম 'অনুগল্প' লিখে আত্মপ্রকাশ।
চরম অসামাজিক অথচ শৌখিন এই মানুষের শখের তালিকায় আর রয়েছে রহস্য সিনেমা দেখা ,রহস্য কাহিনী পাঠ , নির্ভেজাল আড্ডা আর ঘুরে বেড়ানো।