আপনাকে আমাদের ব্লগে স্বাগত জানাই



নির্বাক





চুপ করে বসে আছো পাশে
অনেকক্ষণ কথা বলার পর এমন হয়
কথা খুঁজে পাচ্ছিলামনা আমরা দুজনাই,
নির্বাক এগিয়ে যাচ্ছে বাস -
দুপুরগুলো ঢুকে পড়ছে পাখির ডাক সহকারে ,
দুটি শিশুর কাদামাখা শরীর পেরিয়ে গেলো এইমাত্র
টিউবওয়েলের পাড় ...
একটা - দুটো খুচরো দৃশ্য পেরোতে পেরোতে
ভাদ্রমাসের দূর্গা দেখে
মাটির সাথে কথা বলা শুরু করলাম।




                         ( চিত্র ঋণঃ Avishruti Roy )

2 comments:

  1. জীবন অনুভুতি টা হচ্ছে ভাই। প্রথম দু লাইনেই তা স্পষ্ট। @ অভিষেক ঘোষ

    ReplyDelete